কর্ণাটকি শাস্ত্রীয় সংগীত নিয়ে ‘দখিন হাওয়া জাগো জাগো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন বর্থউইক হিগিনস যুক্তরাষ্ট্রের একজন সংগীতজ্ঞ। কানাডার টরন্টোতে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তিনি চালু করেন ‘ইন্ডিয়ান মিউজিক স্টাডিজ প্রোগ্রাম’। প্রাচ্য ও পাশ্চাত্যের পাশাপাশি তিনি কাজ করেন ভারতের কর্ণাটকি শাস্ত্রীয় সংগীত নিয়ে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রের আইওয়া সিটির অ্যাংলার্ট থিয়েটারে সর্ব শ্রী ফাউন্ডেশন আয়োজন করে কর্ণাটকি শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা ‘সাউন্ড অব সাদার্ন ব্রিজ’। দলগত পরিবেশনার এই অনুষ্ঠানের শিল্পীরা হলেন অরুণ রামামুরথি (বেহালা), শ্রীনিধি (গিটার), অক্ষয় অনন্তপদ্মনাভান (ম্রুদঙ্গম) এবং রবি বালাসুব্রামানিয়ান (ঘাটম)। সেই অনুষ্ঠান নিয়ে এবার সর্ব শ্রী ফাউন্ডেশন প্রকাশ করেছে ডিভিডি অ্যালবাম দখিন হাওয়া জাগো জাগো। অ্যালবামটি সংগ্রহের জন্য আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করতে হবে www.sarvasree.net ঠিকানায়।