ব্যাংককে ‘এক টাকার দেনমোহর’ঢাকাতেই শুটিং শুরু হয়েছিল। মোটামুটি কাজ শেষ হয়েছে। বাকি আছে পাঁচটি গানের চিত্রায়ণ আর ছোট ছোট কয়েকটি দৃশ্যায়নের চিত্রায়ণ। পরিচালক এম বি মানিক জানালেন, ১৭ মার্চ এ ছবির ইউনিট নিয়ে তিনি ব্যাংককে যাবেন। সেখানে কয়েকটি দৃশ্যসহ পাঁচটি গানের শুটিং করবেন। ১৫ দিনের এই আউটডোরের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান, অপু বিশ্বাস ও হারুন কিসিঞ্জার।ডাবিংয়ে যাবে ‘একবার বলো ভালোবাসি’শুটিং শেষ হলো একবার বলো ভালোবাসি ছবির। ছবিটির পরিচালক বদিউল আলম খোকন জানালেন, ছবির অল্পস্বল্প কাজ বাকি ছিল, সেটুকুও শেষ। এখন শুধু একটি গানের চিত্রায়ণ করা হবে। এর আগে ছবিটির সম্পাদনা ও ডাবিংয়ের কাজ শেষ করা হবে। এর পরই ছবির আবহ সংগীতের কাজ শেষ করে সেন্সর প্রিন্টের কাজ করা হবে। তার পরই ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য আবেদন করা হবে। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ অনেকেই।২২ এপ্রিল ‘মনের জ্বালা’সর্বশেষ উল্টা পাল্টা ছবিটি মুক্তি পেয়েছিল এর কয়েক বছর আগে। নির্মাতা মালেক আফসারি। তিনি দীর্ঘদিন বিরতি দিয়ে আবার নির্মাণ করেছেন মনের জ্বালা ছবিটি। বলা হয়, গত কয়েক বছরের মধ্যে এটি সর্বাধিক ব্যয়বহুল ছবিগুলোর একটি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, মিজু আহমেদ ও ববিতা। ছবির প্রযোজক তাপসি ঠাকুর জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেট খেলার জন্যই ছবিটি মুক্তি দিতে দেরি হলো। তবে খেলার পর ৫০টির মতো প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।