কর্নেলকে নিয়ে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাদ্রি শেখর—কর্নেলের পোশাকি নাম। প্রকৃতিপ্রেমিক। বাড়িতে বসে নানা প্রজাতির পাখি, অর্কিড ফুল আর প্রজাপতি সংরক্ষণ করেন তিনি। তবে এত কিছুর পরও অবসরপ্রাপ্ত কর্নেল শখের গোয়েন্দাগিরি করতে ভোলেন না একটুও। প্রিয় বন্ধু ও সাবেক পুলিশ কর্মকর্তা হালদার মহাশয়ের কাছ থেকে জটিল কোনো রহস্যভেদের ডাক এলেই ছুটে যান। সৈয়দ মুস্তাফা সিরাজের আড়ালে মৃত্যুর ফাঁদ গল্প অবলম্বনে চলচ্চিত্র তৈরি করছেন রাজা সেন। ছবিটির শুটিং চলছে এখন। কর্নেলের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ। তাঁর সঙ্গে আরও আছেন সব্যসাচী চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, সোহিনী পাল, খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, পাপিয়া সেন, খেয়ালি দস্তিদার। শোনা যাচ্ছে, নির্মাতারা এ বছরই ছবিটি মুক্তি দিতে চান। আনন্দবাজার।