কর্মজীবী ও পথশিশুদের নিয়ে ‘পকেটভরা শৈশব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মজীবী ও পথশিশুদের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিছবি পকেটভরা শৈশব। লিখেছেন আজাদ আবুল কালাম, নির্দেশনা দিয়েছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন সাবেরি আলম, জয়রাজ, সানজিদা প্রীতি, শিশুশিল্পী রাসেলসহ আরও অনেকে। টেলিছবিটি তৈরিতে সহযোগিতা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গত বুধবার স্টার সিনেপ্লেক্সে টেলিছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীর উদ্বোধন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনোয়ার হোসেইন শিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে জানানো হয়, টেলিছবিটি এবার ঈদে একুশে টিভিতে প্রচারিত হবে।