কর্মশালা
জিয়নকাঠি
সাংস্কৃতিক সংগঠন ‘জিয়নকাঠি’ শুদ্ধ উচ্চারণ ও প্রযোজনাভিত্তিক আবৃত্তি কর্মশালার আয়োজন করেছে। ২৮ জুন থেকে তিন মাসব্যাপী এই কর্মশালার ক্লাস হবে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
কর্মশালায় অংশ নিতে চাইলে যোগাযোগ করুন ২০ জুনের মধ্যে। যোগাযোগ: ০১৭১১১০০৩৮৩, ০১৭৭২০০৭৪৭০
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট
২১ জুন থেকে আগামী ২৭ জুলাই ২০১৩ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে প্রতি শুক্র ও শনিবার ১২ দিনব্যাপী ‘ডিজিটাল সিনেমা নির্মাণ’-এর ওপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণার্থীরা নিজেরাই শুটিং করে ডিজিটাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন। কর্মশালাটির বিষয়বস্তু: চলচ্চিত্রের ভাষা, ডিজিটাল ক্যামেরা চালনা, শব্দ গ্রহণ, চিত্রনাট্য, শট্ ডিভিশন ও সম্পাদনা। ২০ জুন ২০১৩ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের কার্যালয়ে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ভর্তি হওয়া যাবে। যোগাযোগ: ফোন: ০১৭১২০৮৬১০২, ০১৭১১৯৪০১৬৩