কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট

অস্ট্রেলিয়ার বিশিষ্ট চলচ্চিত্রবিশেষজ্ঞ ও চলচ্চিত্রশিক্ষক ড. জন ডব্লিউ হুড আগামী ৫ থেকে ১০ নভেম্বর ২০১৪, ছয় দিনব্যাপী বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে একটি চলচ্চিত্র কর্মশালা পরিচালনা করবেন ।

কর্মশালার বিষয়বস্তু: ‘ওয়ার্কশপ অন দি ফিল্মস অব আন্দ্রেই তারকোভস্কি’।

কর্মশালাটি সমন্বয় করবেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল।

ওয়ার্কশপে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ২৩ অক্টোবর ২০১৪-এর মধ্যে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের অফিসে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ: ০১৭১২ ০৮৬১০২, ০১৭১১ ৯৪০১৬৩

অদ্রি

অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভর্তি চলছে। ক্লাস রোববার-মঙ্গলবার-বৃহস্পতিবার; সকাল-দুপুর-সন্ধ্যা। একই সঙ্গে ভর্তি চলছে শিশুদের প্রতি শুক্র/শনিবারের প্রশিক্ষণ কোর্সে। ভর্তি চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। যোগাযোগ : ১৩ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন: ০১৭১১-৪০৭৪৯৫