কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মার্চ শুরু হতে যাচ্ছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির ২৫তম আবৃত্তি কর্মশালা। এই কর্মশালায় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা ২০টি ক্লাস নেবেন। প্রতি শুক্র ও শনিবার ক্লাস হবে। আগ্রহী ব্যক্তিদের ০১৬১১৪৭৫২৭১ নম্বরে নিজ নাম এসএমএস করে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট১০ মার্চ থেকে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ৩১তম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হতে যাচ্ছে। কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।কোর্সের সমাপ্তির পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সনদপত্র প্রদান করা হবে। ২ মার্চ, ২০১৩ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের অফিসে (১৬০ লেকসার্কাস, পঞ্চম তলা, কলাবাগান সিঙ্গারের গলি) প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ভর্তি হওয়া যাবে।অদ্রিঅদ্রি পরিচালিত শিশুদের বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং খবর পাঠ, উপস্থাপনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও গল্প বলা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভর্তি চলছে। ক্লাস প্রতি শুক্রবার অথবা শনিবার। একই সঙ্গে ভর্তি চলছে বড়দের ১৫ দিন ৪৫ ঘণ্টার ব্যাচে; ক্লাস সকাল/দুপুর/সন্ধ্যা। ভর্তি চলবে ৬ মার্চ পর্যন্ত। যোগাযোগ: ১৩ আজিজ সুপার মার্কেট (তৃতীয় তলা), শাহবাগ। মুঠোফোন: ০১৭১১৪০৭৪৯৫।