কর্মশালা
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে ২৭ মার্চ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত অভিজ্ঞ টেলিভিশন প্রোগ্রামার কাওসার চৌধুরী পরিচালিত ‘টেলিভিশন প্রোগ্রাম নির্মাণ’ বিষয়ক সাত দিনের একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।ওয়ার্কশপের বিষয়বস্তু: টেলি-নাটক, মিউজিক্যাল প্রোগ্রাম, মিউজিক ভিডিও, টক শো, ট্রাভেল ও লিভিং, ডকুমেন্টারি, ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইনফোটেইনমেন্ট, রিয়ালিটি শো, ফিটনেস, মেকওভার শো, ক্রাইম শো ইত্যাদি। ওয়ার্কশপটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল।ওয়ার্কশপে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের ২৬ মার্চের মধ্যে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি সম্পন্ন করতে অনুরোধ জানানো হচ্ছে।যোগাযোগের ঠিকানা: বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট, ১৬০ লেকসার্কাস (পঞ্চম তলা), কলাবাগান (সিঙ্গারের গলি), মিরপুর রোড, ঢাকা-১২০৫। ফোন: ০১৭১২০৮৬১০২, ০১৭১১৯৪০১৬৩ই-মেইল: [email protected]