কর্মশালা
আরশিনগর‘দেশজ নাট্যের বাউলাব্রত হূদয় দিয়ে বিশ্বনাট্যের সন্ধান’—এই শিরোনামকে সামনে রেখে সম্প্রতি ঢাকায় গড়ে উঠেছে ‘আরশিনগর’ নামের নতুন একটি নাট্যদল।দলের প্রথম প্রযোজনা মঞ্চায়নের আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক নাট্যকর্মশালার আয়োজন করেছে আরশিনগর। এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন আতাউর রহমান, মামুনুর রশীদ, তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, ইউসুফ হাসান, আজাদ আবুল কালাম প্রমুখ।কর্মশালা প্রসঙ্গে দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজা আরিফ জানান, ‘সফলভাবে কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা দলের প্রাথমিক সদস্যপদ ও প্রথম প্রযোজনায় কাজ করার সুযোগ পাবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আরশিনগরের প্রথম প্রযোজনা শহিদুল জহিরের উপন্যাস সে রাতে পূর্ণিমা ছিল-এর মহড়া শুরু হবে।’ এই কর্মশালায় অংশ নিতে চাইলে যোগাযোগ করুন: ০১৭১৭৪৬৪০০৭, ০১৭১৭০৯৭০২৬।অদ্রিবাংলা প্রমিত উচ্চারণ ও বাচিক অনুশীলনের সংগঠন আদ্রির উচ্চারণ-জড়তা দূর, সংবাদপাঠ ও আবৃত্তিবিষয়ক কর্মশালা শুরু হবে শিগগিরই। ক্লাস চলবে প্রতি শুক্রবার। এ ছাড়া সপ্তাহের আরও দু-তিন দিনও ক্লাস হবে। একই সঙ্গে শিশুদের কর্মশালায়ও ভর্তি চলছে। এই কর্মশালার ক্লাস হবে প্রতি শুক্রবার। সব কর্মশালায় ভর্তি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। যোগাযোগ: ১৩ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা। মুঠোফোন: ০১৭১১৪০৭৪৯৫। আনন্দ ডেস্ক