কর্মশালা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দুই দিনব্যাপী চলচ্চিত্রবিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে। কর্মশালায় সিলেটের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। সফলভাবে কর্মশালা শেষ করায় গতকাল শুক্রবার বিকেলে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। বিকেল সাড়ে চারটায় নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেঙ্গল চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবং নবশিখা নাট্যদলের ব্যবস্থাপনায় কর্মশালার সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপকুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন গবেষক সুমনকুমার দাশ এবং বেঙ্গল চলচ্চিত্র সংসদ ঢাকার সভাপতি আজিজ টিপু।