কর্মীদের জন্য রিয়ান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিভার আইল্যান্ড ব্র্যান্ডের জন্য পোশাক নকশা করেছেন সংগীতশিল্পী রিয়ান্না। আর নিজের কর্মীদের উৎসর্গ করেছেন তাঁর প্রথম পোশাক সংগ্রহ। এ মাসের শেষে বাজারে আসবে তা। রিয়ান্না বলেছেন, ‘আমি আমার কর্মীদের প্রত্যেকের জন্য একটি করে পোশাক বানিয়েছি।’
ফুলের নকশা, টাইডাই জাম্পস্যুট, কালো, গোলাপি রঙে সাদামাটা পোশাক, অভিজাত টপ ইত্যাদি থাকছে তাঁর এই সংগ্রহে। ‘আমি নিজে যা পরতে চাই, সে ধরনের পোশাকই আমি নকশা করেছি। দোকানের র্যাকে ঝোলানো পোশাক দেখতে ভালোই লাগে, তবে সেগুলো তো আমার সঙ্গে মানানসই হতে হবে। আশা করছি, যাঁরা রিভার আইল্যান্ডে কেনাকাটা করতে আসবেন, তাঁরাও একই রকম ভাববেন।’ বললেন রিয়ান্না। আইএএনএস।