কলকাতা উত্সবে তানভীর মোকাম্মেলের দুটি প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তানভীর মোকাম্মেলের দুটি প্রামাণ্যচিত্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। ছবি দুটি হলো: জাপানি বধূ ও অয়ি যমুনা। হরিপ্রভা তাকেদার জীবন ও ভ্রমণকাহিনি নিয়ে নির্মিত এক ঘণ্টার জাপানি বধূ প্রামাণ্যচিত্রটি উত্সবের প্রামাণ্যচিত্র বিভাগের সমাপনী ছবি হিসেবে প্রদর্শিত হবে। ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ উত্সব।