কলকাতা উত্সবে ‘ঘেটুপুত্র কমলা’ ও ‘উত্তরের সুর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের তৃতীয় দিন সন্ধ্যায় প্রদর্শিত হলো বাংলাদেশের দুটি চলচ্চিত্র। এর একটি হলো হুমায়ূন আহমেদের শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’, অন্য ছবিটি শাহনেওয়াজ কাকলির ‘উত্তরের সুর’। ‘উত্তরের সুর’ ছবির প্রদর্শনী হয়েছে রবীন্দ্রসদনে, আর ‘ঘেটুপুত্র কমলা’ প্রদর্শিত হয় কলকাতার মেট্রো সিনেমায় আয়োজিত সিনে সেন্ট্রালের উত্সবে।হুমায়ূন আহমেদের জন্মদিনের আগের দিন সন্ধ্যায় ‘ঘেটুপুত্র কমলা’র প্রদর্শনী হওয়ায় কলকাতার হুমায়ূন-ভক্তরা আনন্দিত। ছবির প্রদর্শনীতে মেট্রো সিনেমা ছিল কানায় কানায় পূর্ণ।মূল উত্সবে অংশ নিয়েছে ‘উত্তরের সুর’। এ প্রসঙ্গে পরিচালক শাহনেওয়াজ কাকলি বলেন, ‘বিদেশের মাটিতে আমার ছবির এই প্রথম প্রদর্শনী হচ্ছে। আমি খুবই খুশি।’আট দিনের এই উত্সব শুরু হয়েছে ১০ নভেম্বর।