কলকাতা উৎসবে বাংলাদেশের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হচ্ছে ১০ নভেম্বর। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। উৎসবে থাকছে বাংলাদেশের ছবি—মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু, গোলাম রাব্বানি বিপ্লবের বৃত্তের বাইরে এবং সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা।সম্প্রতি ভারতের কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসবের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি জানান, এবার উৎসবে ৪০ বছর আগে সত্যজিৎ রায়ের তৈরি ছবি সিকিম দেখানো হবে।উৎসবে ৩৯টি দেশের মোট ১২৭টি ছবি দেখানো হবে। এর মধ্যে বিদেশি ছবি রয়েছে ৪০টি।এ ছাড়া রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে তাঁরই কাহিনি অবলম্বনে তৈরি পাঁচটি চলচ্চিত্র দেখানো হবে। ছবিগুলো হলো খোকাবাবুর প্রত্যাবর্তন, চারুলতা, অতিথি, স্ত্রীর পত্র ও অর্ঘ্য।