কলকাতা উৎসবে বাংলাদেশের ছয়টি ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয়টি ছবি। ছবিগুলো হলো: শাহনেওয়াজ কাকলির উত্তরের সুর, সৈয়দ অহিদুজ্জামানের অন্তর্ধান এবং তানভীর মোকাম্মেলের দুটি প্রামাণ্যচিত্র জাপানি বধূ ও অয়ি যমুনা। পাশাপাশি উৎসবের আরেকটি অংশ সিনে সেন্ট্রাল আয়োজিত উৎসবে থাকছে হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা এবং মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ। ১০ নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আট দিনের এ উৎসব উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।গত শুক্রবার বিকেলে এ উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করেন কলকাতা উৎসব কমিটির চেয়ারম্যান রঞ্জিত মল্লিক। এবার উৎসবে অংশ দিচ্ছে ৬০টি দেশের ১২০ জন পরিচালকের ১৮০টি ছবি।