কলকাতা গেল বরিশাল শব্দাবলীর নাট্যদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের নাট্য সংগঠন শব্দাবলী স্টুডিও ও থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এবার কলকাতায় তিনটি নাটক মঞ্চস্থ করার জন্য শব্দাবলীর ৩৬ জনের একটি নাট্যদল গতকাল কলকাতা পৌঁছেছে। শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল বলেন, ৬ থেকে ৭ নভেম্বর কলকাতার তপন থিয়েটার মিলনায়তনে ফনা, নীল ময়ূরের যৌবন ও সাহেব চান্দের ঈদ ভোজন নাটক তিনটি মঞ্চস্থ করবেন শব্দাবলীর কলাকুশলীরা।