কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি
‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার যোগ দিচ্ছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। এর মধ্যে একটি মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’, অন্যটি ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সুমন ধর নির্মিত ছবি ‘অমি ও আইসক্রিমঅলা’।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ বছরে ২১ বছরে পা দিল। আজ মঙ্গলবার বিকেলে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে এক সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত ছবির তালিকা ও সময়সূচি ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান অভিনেতা রনজিৎ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, মুনমুন সেন প্রমুখ।
আগামী ১৪ নভেম্বর বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও বিদ্যা বালান। তবে এবার উপস্থিত থাকতে পারবেন না শাহরুখ খান। তিনি ওই সময় ব্যস্ত থাকবেন তাঁর ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ে। তবে পরে তিনি একদিনের জন্য কলকাতায় এসে যোগ দেবেন এই উৎসবে।
এই চলচ্চিত্র উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। উৎসবে যোগ দিচ্ছে ১৬টি দেশের ১৪৯টি ছবি।