কলকাতা চলচ্চিত্র উৎসবে 'বার্থ অব এ ফ্ল্যাগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রামাণ্যচিত্রের দৃশ্যে ফরাসি সাংবাদিক ফিলিপ আলফঁনসি
প্রামাণ্যচিত্রের দৃশ্যে ফরাসি সাংবাদিক ফিলিপ আলফঁনসি

১৪ নভেম্বর শুরু হবে ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র বার্থ অব এ ফ্ল্যাগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত এই প্রামাণ্যচিত্র তৈরি করেছেন প্যারিসপ্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়।
বার্থ অব এ ফ্ল্যাগ প্রামাণ্যচিত্রটি প্রকাশ রায় নির্মাণ করেছিলেন ফরাসি সাংবাদিক ফিলিপ আলফঁনসির অভিজ্ঞতা এবং আরও বিবিধ তথ্যপ্রমাণ নিয়ে। সেই ফরাসি সাংবাদিককে নিয়ে ২০১৪ সালের মার্চে প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘ছুটির দিনে’–তে প্রকাশিত হয়েছিল ‘ফিলিপ আলফঁনসির বাংলাদেশ অভিযান’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন। তা ছাড়া ২০১৪ সালে এই প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সেই ছবি আর তথ্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি পৌঁছে যাবে ভারতীয় দর্শকদের কাছে, ফ্রান্স থেকে এমনটাই জানালেন এর নির্মাতা প্রকাশ রায়।