কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন ৬৯ বছর বয়সী এ তারকা। এক খবরে জানিয়েছে পিটিআই। এ প্রসঙ্গে তৃণমূল দলের সাংসদ কুনাল ঘোষ এক টুইটার বার্তায় লিখেছেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ১০ নভেম্বর। উৎসব উদ্বোধনের জন্য সম্প্রতি অমিতাভ বচ্চনকে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরোধে রাজি হয়েছেন অমিতাভ। উদ্বোধনি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা আসবেন বলে নিশ্চিত করেছেন অমিতাভ।’গত বছর এ উৎসবের উদ্বোধন করেছিলেন শাহরুখ খান এবং শর্মিলা ঠাকুর। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন শাহরুখ। এ বছরও কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে ‘বলিউড বাদশাহ’খ্যাত এ তারকার। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন অমিতাভ বচ্চন। মজার বিষয় হল, ১৯৮৪ সালে একসঙ্গে লোকসভায় অভিষেক হয়েছিল অমিতাভ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের।