কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় গতকাল শনিবার উদ্যাপিত হলো বাংলাদেশ দিবস। এই দিনকে ঘিরে গোটা বইমেলা চত্বরে বেজেছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর মুক্তিযুদ্ধের গান। বিকেলে বইমেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘রবীন্দ্রনাথের বাংলাদেশ, বাংলাদেশের রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশের বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।আলোচনায় অংশ নেন বাংলাদেশের নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কথাশিল্পী রশিদ হায়দার, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক করুণাসিন্ধু দাশ, রবীন্দ্র গবেষক অমিত্র সূদন ভট্টাচার্য, বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন ও বাংলাদেশের প্রকাশক প্রতিনিধি ওসমান গনি।শামসুজ্জামান খান বলেন, রবীন্দ্রনাথ বিশ্বমানবতার কবি, ঔচিত্যবোধের শ্রেষ্ঠ সাধক এবং বাঙালির সাংস্কৃতিক শুদ্ধি ও সূক্ষ্ম সৌন্দর্যবোধের শীর্ষদেশস্পর্শী প্রতিভা। কবিগুরু জীবনের একটা বিরাট সময় কাটিয়েছেন বাংলাদেশে। কিন্তু পাকিস্তান সৃষ্টির উন্মাদনায় যে ধর্মীয় সাম্প্রদায়িক সাংস্কৃতিক মূল্যবোধের সৃষ্টি হয়, তার ফলে রবীন্দ্রনাথ বিরোধিতা, বিকৃতি ও অবিবেচনার শিকার হন। কিন্তু এই বরীন্দ্রবিরোধিতা বেশি দিন স্থায়ী হয়নি। বাংলাদেশের অভ্যুদয়ের পর রবীন্দ্রনাথ ফিরে আসেন প্রতিটি বাঙালির হূদয়ে। ওসমান গনি বলেন, রবীন্দ্রনাথ এখন বাংলাদেশের ঘরে ঘরে। এতটুকু হ্রাস পায়নি বরীন্দ্রসাহিত্যের চাহিদা। বরং বাড়ছে দিনে দিনে।বইমেলা শুরু হয়েছে ২৫ জানুয়ারি। শেষ হবে আজ রোববার।