কলকাতা বইমেলায় 'সুচিত্রা প্যাভিলিয়ন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা বইমেলায় এবার সুচিত্রা সেনকে সম্মান জানানোর জন্য তৈরি করা হবে আলাদা প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নে থাকবে সুচিত্রা সেনের কিছু দুর্লভ ছবি, ছবির অ্যালবাম, সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের ভিসিডি-ডিভিডি ছাড়াও বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার। থাকবে উত্তম-সুচিত্রা জুটির ছবিও। প্যাভিলিয়নটি সাজাবেন চিত্রকর শুভাপ্রসন্ন।
বইমেলায় আয়োজিত কলকাতা সাহিত্য উৎসবে এবারের আলোচ্য বিষয় ‘সুচিত্রা সেন’। ৩১ জানুয়ারি এই সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুনমুন সেন, রাইমা সেন ও রিয়া সেনকে।
বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি। চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে এবার বইমেলায় বিভিন্ন প্রকাশক সুচিত্রা সেনকে নিয়ে বই প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন।