কলকাতা মাতাল অনুশীলন নাট্যদল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদল নিজেদের দুটি প্রযোজনা উত্তরখনা ও রথের রশি’র সফল মঞ্চায়ন করেছে কলকাতায়। বারাসাত স্পন্দন-এর রজত জয়ন্তী উপলক্ষ্যে মলয় ভৌমিক রচিত ও নির্দেশিত উত্তরখনা ৫ মে রবীন্দ্র ভবনে মঞ্চায়িত হয়। ৭ মে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী আয়োজনে মলয় ভৌমিকের নির্দেশনায় রথের রশি মঞ্চায়িত হয় জোড়াসাঁকোর ঠাকুর দালান মঞ্চে।স্পন্দনের সম্পাদক পবিত্র মুখার্জি বলেন, অনুশীলন নাট্যদলের কথা আমরা শুনেছি, এবারে দেখলাম। অসাধারণ টিমওয়ার্ক, আমরা উচ্ছ্বসিত তাদেরকে আমন্ত্রণ জানাতে পেরে।রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিন্ময় গুহ বলেন, গত বছর বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সব থেকে ভালো কাজ যারা করেছে, অনুশীলন তাদের অন্যতম। এটা আমাদের জানা ছিল। তাদের নাটক দুই বাংলার এই আয়োজনকে সম্পূর্ণ করে দিল।দলের সভাপতি মলয় ভৌমিক নাটক দুটির দর্শক-সফলতার কথা বলে বলেন, নাটকের সঙ্গে দর্শকের পরিপূর্ণ সংযোগ ঘটেছে কলকাতায় কেননা নাটক শেষ হবার পরও দর্শক আসন শূন্য হয়ে যায়নি বরং তারা নাটকের কলাকুশলীদের সঙ্গে কথা বলতে অপেক্ষা করেছেন। সব মিলে আমাদের এই সফর বেশ ফলপ্রসূ হয়েই থাকবে।