কলকাতা মাতিয়ে গেল ঢাকার কল্পতরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার মঞ্চে নৃত্য পরিবেশন করছে ঢাকার কল্পতরুর সদস্যরা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার মঞ্চে নৃত্য পরিবেশন করছে ঢাকার কল্পতরুর সদস্যরা। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার উচ্চাঙ্গ নৃত্য উৎসবে ভরতনাট্যম পরিবেশন করে কলকাতাবাসীকে মাতিয়ে গেল ঢাকার কল্পতরু ড্যান্স বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে আয়োজিত এই উৎসবে কল্পতরুর শিল্পীরা ভরতনাট্যম নৃত্য পরিবেশনা দিয়ে মুগ্ধ করেছে কলকাতার দর্শকদের।


অমিত চৌধুরী এবং লুবনা মরিয়মের নির্দেশনায় পরিবেশিত এই ভরতনাট্যম নৃত্য পরিবেশনায় অংশ নেন জুয়ারিয়া মৌলি, শাম্মী আখতার, শুদ্ধা দাস, তাহসিন সাবা এবং শংকরী মৃধা। এই পাঁচজনের নৃত্য মুগ্ধ করে কলকাতার দর্শকদের।

কলকাতার মঞ্চে নৃত্য পরিবেশন করছে ঢাকার কল্পতরুর সদস্যরা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার মঞ্চে নৃত্য পরিবেশন করছে ঢাকার কল্পতরুর সদস্যরা। ছবি: ভাস্কর মুখার্জি

এদিকে, রোববার বিকেলে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দু’দিনব্যাপী আয়োজিত নৃত্যানুষ্ঠান ‘মুদ্রা ২০১৫’-এর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের আরেক ছাত্র হাসান ইশতিয়াক ইমরান।

ইমরান আইসিসিআর’এর বৃত্তি নিয়ে এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিভাগে অধ্যয়ন করছেন। এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করে দূর দর্শন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।