কলকাতা যাচ্ছে ছায়ানট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটি উৎপল দত্তের লেখা প্রথম নাটক। সম্ভবত তিনি নাটকটি ১৯৫৮ সালে লিখেছিলেন। সেই নাটকটিই আমরা বাংলাদেশে করেছি। এখন তাঁর মৃত্যুবার্ষিকীতেই আমরা ওখানে নাটকটি করব। এটি আমার জন্য দুর্লভ সম্মানের।’ বলছিলেন আলী যাকের। তিনি নাটকটির নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নাটকটিতে প্রধান শিল্পীর চরিত্রে অভিনয়ও করেছেন। তিনি বললেন, ‘উৎপলদার মৃত্যুবার্ষিকীতে তাঁর স্ত্রী পিপলস লিটল থিয়েটারের ব্যানারে উৎসব আয়োজন করেছেন। উৎসবে আমরা দুই দিন নাটকটির দুটি প্রদর্শনী করব।’তিনি বলেন, ‘পিপলস লিটল থিয়েটারের পক্ষ থেকে আমাদের ওখানে নাটকটি মঞ্চায়ন করার আমন্ত্রণ জানানো হলে আমরা রাজি হয়েছি। যাঁর লেখা নাটক, তাঁর মৃত্যুবার্ষিকীর উৎসবে নাটকটি মঞ্চায়ন করতে পারলে নাটকটি মঞ্চে আনার উদ্দেশ্য সার্থক হবে। এ জন্য আমরা দ্রুত রাজি হয়েছি।’এদিকে নাগরিক নাট্যসম্প্রদায় সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট দলটি এই নাট্যোৎসবে যোগ দিতে কলকাতার উদ্দেশে যাত্রা করবে। ওখানে রবীন্দ্রসদন মঞ্চে ১৯ ও ২০ আগস্ট নাটকটির ৬০ ও ৬১তম প্রদর্শনী হবে। পঞ্চাশের দশকের শেষের দিকে টালিগঞ্জে নেহাত ব্যবসার উদ্দেশ্যে চলচ্চিত্র নির্মিত হতো। ওই সময়কার অবস্থা ব্যঙ্গাত্মকভাবে উঠে এসেছে নাটকটিতে।এ নাটকে অভিনয় করেছেন আলী যাকের, নাসিরুল হক, পান্থ শাহরিয়ার, রওনক হাসান, নাজনীন নাজ, রাজীব দে, আবদুর রশীদ প্রমুখ।