কলকাতায় 'রাজা হিমাদ্রি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় মঞ্চস্থ হলো দৃষ্টিপাতের রাজা হিমাদ্রি নাটকটি। নাটকটির নির্দেশনা দিয়েছেন খন্দকার তাজমি নূর। কলকাতা থেকে ফিরে তিনি জানান, বেলঘরিয়া নজরুলমঞ্চে প্রাচ্য কলকাতা আয়োজিত ‘হূদয়ে শাহবাগ আন্তর্জাতিক বাংলা নাট্যমেলা’য় নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৩ জুলাই; দ্বিতীয় মঞ্চায়ন হয়েছে ২৪ জুলাই, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবন মঞ্চে। এই প্রদর্শনীর আয়োজক ছিল পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য, নাটক, সংগীত ও দৃশ্যকলা আকাদেমি।

সফোক্লিসের ইডিপাস থেকে রাজা হিমাদ্রির অনুবাদ করেছেন শম্ভু মিত্র। আর এই অনুবাদ থেকে ঢাকার মঞ্চের জন্য নাটকটির রূপান্তর করেছেন খন্দকার তাজমি নূর।