কলকাতায় 'রাবেয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার প্রেসিডেন্সি কলেজে গত শুক্রবার দুপুরে প্রদর্শিত হলো বাংলাদেশের ছবি রাবেয়া। কলেজটির এ জি সি বোস মিলনায়তনে এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক তানভীর মোকাম্মেল। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ছবিটি। জানা গেছে, ছবির প্রদর্শনীর পাশাপাশি এখানে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ‘বাংলাদেশের বিকল্প সিনেমা: ইতিহাসের আলোকে’ শিরোনামে বক্তব্য দেন তানভীর মোকাম্মেল।