কলকাতার উৎসবে ব্ল্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতার প্রেসিডেন্সি কলেজে বার্ষিক সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে বুধবার। প্রথম দিন সন্ধ্যায় গান করেছে ওখানকার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাস আর বৃহস্পতিবার ফসিলস। কথা ছিল, উৎসবের শেষ দিন শুক্রবার সন্ধ্যায় গান করবে বাংলাদেশের ব্যান্ড ব্ল্যাক। কিন্তু ভিসা জটিলতার কারণে তা অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় ভিসা হাতে পান ব্ল্যাকের সদস্যরা। এরপর বিমানের টিকিট চূড়ান্ত করেন। গতকাল শুক্রবার দুপুরে বিমানবন্দরে যাওয়ার আগে ব্ল্যাকের অন্যতম সদস্য জাহান বললেন, ‘এত তাড়াহুড়ো করে এর আগে দেশের ভেতরই কখনো গান করিনি, কিন্তু এবার দেশের বাইরে যাচ্ছি। বিমান থেকে নেমেই ছুটতে হবে কনসার্টে।’জাহান জানান, আজ শনিবার সকালেই তারা দেশে ফিরবেন।