কলকাতার গোর্কি সদনে ‘রাবেয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতার গোর্কি সদনে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র ‘রাবেয়া’। আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যায় গোর্কি সদন মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘রাবেয়া’র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কিনো-আই ফিল্মসের সদস্য সচিব সানু মানিক।অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নানাভাবে অবদান রাখা কলকাতার শিল্পী-সাহিত্যিকদের অনেকেই উপস্থিত থাকবেন।উল্লেখ্য, ‘রাবেয়া’ বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন আলী যাকের, বন্যা মির্জা, তৌকির আহমেদ, আরমান পারভেজ মুরাদ, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, কেরামত মাওলা প্রমুখ। রাবেয়া ছবির চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন, আবহসংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু ও শিল্প নির্দেশনায় ছিলেন উত্তম গুহ।