কলকাতার চেয়ে এগিয়ে ফারিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

উপস্থাপনা, অভিনয় বা মডেলিং নয়, নুসরাত ফারিয়ার মজার এক রেকর্ড আছে নাচে। এসএ টিভির জন্য জন্য কলকাতার বরবাদ ছবির ‘আস না’ গানে নেচেছিলেন তিনি। আর ইউটিউবে এই গানই এখন দেখা হয়েছে ১১ লাখবারের বেশি, যেখানে ইউটিউবে কলকাতার মূল গানটি এর অর্ধেকও ছাড়াতে পারেনি। ফারিয়ার সদ্য চুক্তি হওয়া প্রেমী ও প্রেমী ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ তাঁর এ নাচ দেখে বেজায় খুশি। তাই নাচের অংশ বাদ দিয়ে শুধু অভিনয়ের প্রশিক্ষণের জন্য ফারিয়াকে ভারতে পাঠাচ্ছে তারা। ফারিয়া বলেন, ‘আমি কিন্তু ছোটবেলা থেকেই শাস্ত্রীয় নাচ শিখেছি।’