চ্যানেল আইয়ে মঙ্গলবার থেকে শনিবার, রাত সাড়ে ১১টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক রোশনী। আর ভারতের পশ্চিমবঙ্গের ইটিভি বাংলায় এই নাটকটিই প্রচারিত হচ্ছে সোমবার থেকে শনিবার, সন্ধ্যা সাড়ে সাতটায়। রূপক সাহার উপন্যাস প্রেম যেন এক... থেকে এর নাট্যরূপ দিয়েছেন সুদীপ পাল। নাটকটি পরিচালনা করছেন হরনাথ চক্রবর্তী। এর নাম-ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী হামিদ। কথা হলো তাঁর সঙ্গে।শুনলাম, এখন নাকি বেশির ভাগ সময় আপনি কলকাতায় থাকছেন?হ্যাঁ। প্রথমবার গিয়েছিলাম ১৫ জুন। তখন ছিলাম ২০ দিন। এরপর গেলাম ২৪ জুলাই। ফিরেছি ১৮ আগস্ট। আবার যাচ্ছি ২৯ আগস্ট। কী এত কাজ করছেন ওখানে?রোশনীর কাজ করছি। ইনডোরের কাজ হচ্ছে টালিগঞ্জের স্টুডিওতে, আর আউটডোরের কাজ হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন স্থানে—যখন যেখানে দরকার। টিভিতে আপনার শুরুটা তো খুব বেশি দিনের নয়।...মাত্র দুই বছর। ২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হওয়ার পর কাজ শুরু করেছি। আর এই সময়ে অনেক কাজ করেছি, তা বলব না। কয়েকটি ধারাবাহিক, টেলিছবি আর এক ঘণ্টার নাটক। ধারাবাহিকগুলোর মধ্যে চ্যানেল আইয়ে যাচ্ছে নূরজাহান, এনটিভিতে অচেনা প্রতিবিম্ব, চ্যানেল নাইনে ডেড এন্ড, চ্যানেল টোয়েন্টিফোরে জলছবি।এগুলোর জন্য সময় দিতে পারছেন?যে সময়টুকু দেশে থাকি, তখন দিচ্ছি।অল্প সময়েই দুই বাংলার একটি বড় ধারাবাহিকের নাম-ভূমিকায় অভিনয়ের সুযোগ পেলেন।এটা আমার জন্য বড় সুযোগ। আমিও তা কাজে লাগানোর চেষ্টা করছি। এর জন্য দুটি চ্যানেলের কর্তৃপক্ষকেই ধন্যবাদ জানাচ্ছি।কলকাতার টিভিতে আর কোনো সিরিয়ালে কাজ করার সম্ভাবনা আছে?প্রস্তাব পেয়েছি, ভাবছি। তবে শিগগিরই চলচ্চিত্রে কাজ করার সম্ভাবনা আছে। তিনটি ছবির ব্যাপারে কথা হয়েছে। স্ক্রিপ্ট শুনেছি। এর মধ্যে একটি ছবিতে কাজ করব। আগে সবকিছু চূড়ান্ত হোক, তারপর জানাব। হরনাথ চক্রবর্তী তো চলচ্চিত্র পরিচালক। তাঁর সঙ্গে কাজ করছেন। কেমন লাগছে?শুরুতে তো বেশ ভয় পেয়েছিলাম। কাজ শুরু করার পর ধীরে ধীরে ভয়টা কেটে যায়। এখন আর অসুবিধা হচ্ছে না।