কলকাতার ছবিতে রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত র্যাম্প মডেল দিলরুবা ইয়াসমীন রুহি। এবার সেটা সত্যি হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের আগস্টে প্রথম ছবির শুটিং করবেন রুহি। তা-ও আবার দেশের বাইরে। রুহি অভিনীত প্রথম ছবিটির নাম ‘গ্ল্যামার’। কলকাতার এই ছবিটির পরিচালক হলেন মহুয়া চক্রবর্তী। গতকাল সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে কলকাতার ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন রুহি। ছবিটির কাজের জন্য এক মাস ধরে কলকাতায় অবস্থান করছেন রুহি। জানালেন, দু-এক দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তিনি।কলকাতা থেকে মুঠোফোনে রুহি বলেন, ‘অনেক দিন ধরেই ছবিতে কাজ করার ব্যাপারটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে এবার কলকাতায় এসে সেটা চূড়ান্ত হয়েছে। এটা আসলে আমার জন্য অনেক আনন্দের।’ছবির গল্প সম্পর্কে রুহি বলেন, ‘গ্ল্যামার জগতের নানা গটনা নিয়ে ছবিটির গল্প। ছবিটির কেন্দ্রীয় চরিত্র আমাকে কেন্দ্র করে। এখানে আমাকে দেশের সুপার মডেল হিসেবে উপস্থাপন করা হবে। আমার চরিত্রের নাম রাখা হয়েছে জোয়ানা মিশেল। বলতে পারেন তাই আনন্দের মাত্রাটা অনেক বেশি। তবে যেভাবেই গল্প শুনেছি, তাতে অনেক প্রস্তুতির ব্যাপার আছে। পরিচালক নিয়মিতভাবেই আমাকে নানাভাবে উপদেশ দিচ্ছেন। আমিও সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’জানা গেছে, গ্ল্যামার ছবিটির অন্যতম দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার এ সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ও নুসরাত।উল্লেখ্য, আলোচিত র্যাম্প মডেল রুহি এরই মধ্যে বাংলাদেশের কয়েকটি টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন। তাঁর প্রথম টিভি নাটক হচ্ছে ২০১০ সালে রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে নির্মিত ‘অপরিচিতা’। নির্মাণ করেছিলেন আহম্মেদ সুস্ময়। অনেকেই তাঁর কাজের প্রশংসা করেছিলেন। এরপর রিপন নবীর ‘অচেনা মানুষ’ এবং শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের বাইরে একা’ নাটকে কাজ করেন রুহি। তাঁর অভিনীত সর্বশেষ ধারাবাহিকটির নাম গিয়াসউদ্দীন সেলিমের ‘পরিচালনায় অবগুণ্ঠন’।