কলকাতার ছবিতে শম্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শম্পা হাসনাইন
শম্পা হাসনাইন

জানা গেছে চিরদিনের, এক অন্য প্রেমের গল্প নামের ছবিতে অভিনয় করবেন শম্পা। ছবিটি পরিচালনা করবেন রঞ্জন মল্লিক। গতকাল রোববার সন্ধ্যায় মুঠোফোনে কলকাতা থেকে ছবির পরিচালক বলেন, ‘আগামী ১৭ আগস্ট থেকে কলকাতার শান্তিনিকেতনে ছবিটির শুটিং শুরু হবে। সবকিছু শেষ হলে এ বছরই মুক্তির পরিকল্পনা আছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শম্পা।’ আরও অভিনয় করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি প্রমুখ।