কলকাতার পর এবার বহরমপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ১৮ ডিসেম্বর কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মঞ্চে সময়-এর শেষ সংলাপ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। বাংলাদেশের কোনো নাটকের উদ্বোধনী মঞ্চায়ন দেশের বাইরে হওয়ায় সে সময় নাটকপাড়ায় শেষ সংলাপ নাটকটি নিয়ে বেশ আলোচনা হয়। ওই সময় উদ্বোধনী মঞ্চায়নে কলকাতার নাট্যদর্শকের কাছে শেষ সংলাপ নাটকটি আলোচিত হয়। সেই সুবাদে পরের দিনও কলকাতার মিনার্ভা থিয়েটার হলে নাটকটির আরও একটি প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পড়ে।আবারও দেশের বাইরে নাটকটির ডাক পড়েছে। প্রতিবছরই বহরমপুরে ঋত্বিক নাট্যগোষ্ঠী আয়োজন করে দেশি-বিদেশি নাট্যমেলা। আন্তর্জাতিক এই নাট্যো ৎ সবে বাংলাদেশ থেকে সময়ের শেষ সংলাপ নাটকটি প্রদর্শনীর জন্য আমন্ত্রণ এসেছে। উ ৎ সবে ১৫ ডিসেম্বর বহরমপুরের রবীন্দ্রসদনে নাটকটির মঞ্চায়ন হবে। বিষয়টি দল ও দলের নাট্যকর্মীদের কাছে খুবই সম্মানীয় ব্যাপার হিসেবে দেখছেন নাটকটির নির্দেশক ও সময়ের প্রধান সম্পাদক আকতারুজ্জামান। তিনি বলেন, ‘আমরা কলকাতায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করার পরপরই ওখানে আরও একটি প্রদর্শনী করার আমন্ত্রণ পাই। দর্শকেরা খুবই আগ্রহ নিয়ে নাটকটি দেখেছে। বিভিন্ন নাট্যজন মঞ্চে এসে প্রশংসার বাণী শুনিয়েছেন। সেই থেকে শেষ সংলাপ নাটকটি ওখানে সুখ্যাতি পায়। বিষয়টি ঋত্বিক নাট্যগোষ্ঠীরও জানা আছে। তারা এ বছর বাংলাদেশে এসেছিল। ওই সময় তারা বিভিন্ন নাট্যদল ও নাট্যকর্মীর সঙ্গে আলোচনার ভিত্তিতেই আমাদের এ নাটক উ ৎ সবে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি মনে করি, এটি আমাদের দল ও দলের কর্মীদের একটা বিরাট অর্জন। সামনে আরও ভালো কাজের প্রেরণা জোগাবে।’১৩ ডিসেম্বর রাতে সময়ের ৩১ সদস্যের একটি দল বহরমপুরের উদ্দেশে রওনা হবে।দেশে দেশে একই মানুষের ক্ষেত্রে আইনের প্রয়োগ ভিন্ন। কেউ সুবিচার পাচ্ছে, কেউ পাচ্ছে না। আইন হবে সবার জন্য সমান। এমনই এক গল্প নিয়ে নাটকটি। এতে অভিনয় করেছেন জুয়েল মাহমুদ, আরিফুজ্জামান, পাভেল ইসলাম, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম, আঁখি আফরোজ প্রমুখ।এ পর্যন্ত নাটকটির ২৬টি প্রদর্শনী হয়েছে। তৌফিকুল আল হাকিমের মূল নাটক থেকে অনুবাদ করেছেন জামিল আহমেদ ও ম. সাইফুল ইসলাম চৌধুরী।