কলকাতার পর সিউল সফরে এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের মার্চে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনসার্টের মধ্য দিয়ে দেশের বাইরে অনুষ্ঠান করেছিল জনপ্রিয় ব্যান্ড এলআরবি। এবার এলআরবি গাইবে দক্ষিণ কোরিয়ার সিউলে। কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত অনুষ্ঠানে গান করতে ৩১ মে ঢাকা ছাড়বে এলআরবি। দক্ষিণ কোরিয়ায় এলআরবির এটি প্রথম কনসার্ট। সিউলে ২ জুন অনুষ্ঠান শেষে ৫ জুন ব্যান্ড সদস্যদের নিয়ে দেশে ফিরবেন এলআরবির প্রধান সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘কোরিয়ার কথা বিভিন্ন সময় শুনেছি, কিন্তু যাওয়া হয়নি কখনো। এবারে যাচ্ছি। আশা করছি, ভালো একটি অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারব। ’গান গাওয়ার পাশাপাশি সেখানকার দর্শনীয় কিছু স্থানে ঘুরে বেড়ানোর ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন আইয়ুব বাচ্চু।’এলআরবির সর্বশেষ অ্যালবাম ‘যুদ্ধ’ প্রকাশ পেয়েছিল গত বছর। অ্যালবামটি বাজারে এনেছিল ডেডলাইন মিউজিক।