কলকাতার ফোকাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকসংগীতকে আরও জনমুখী করতে আত্মপ্রকাশ করেছে গানের নতুন দল ‘ফোকাস’। এই দলের শিল্পীরা হলেন নীলাক্ষী, মল্লা, সুদীপ্ত, জলি, সোমা, বিভাবিন্দু, তনুশ্রী, অভিক আর ঋত্বিকা। দলটির আত্মপ্রকাশ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার এক অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ফোকাসের শিল্পীরা টানা তিন ঘণ্টা দুই বাংলার জনপ্রিয় কিছু লোকগান গেয়ে শোনান। ছিল লালন আর হাছন রাজার গানও।