কলকাতার মঞ্চে ঢাকার কল্পতরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভরতনাট্যম পরিবেশন করছেন কল্পতরুর শিল্পীরা l ছবি: ভাস্কর মুখার্জি
ভরতনাট্যম পরিবেশন করছেন কল্পতরুর শিল্পীরা l ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার শাস্ত্রীয় নৃত্য উৎসবে ভরতনাট্যম পরিবেশন করে কলকাতাবাসীর কাছ থেকে প্রশংসা কুড়ালেন ঢাকার নাচের স্কুল কল্পতরুর শিক্ষার্থীরা। গত সোমবার সন্ধ্যায় ভারতের কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে আয়োজিত এই উৎসবে কল্পতরুর শিল্পীরা ভরতনাট্যম নৃত্য পরিবেশনা দিয়ে মুগ্ধ করেছেন কলকাতার দর্শকদের।
অমিত চৌধুরী ও লুবনা মরিয়মের নির্দেশনায় পরিবেশিত এই নৃত্য পরিবেশনায় অংশ নেন জুরাইরিয়া মৌলি, শাম্মী আখতার, শুদ্ধা দাস, তাহসিন সাবা ও শংকরী মৃধা।
এদিকে গত রোববার বিকেলে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দুই দিনব্যাপী আয়োজিত নৃত্যানুষ্ঠান ‘মুদ্রা ২০১৫’-এর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের আরেক নাচের শিক্ষার্থী হাসান ইশতিয়াক ইমরান।
ইমরান আইসিসিআরের বৃত্তি নিয়ে এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিভাগে অধ্যয়ন করছেন। এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করে দূরদর্শন ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।