কলকাতার মোমের জাদুঘরে লতা, অমিতাভ ও শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতার রাজারহাটের নিউ টাউনে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করছে মোমের জাদুঘর। এই জাদুঘরে যুক্ত হলো বলিউডের তিন তারকা লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মোমের মূর্তি। জাদুঘরের নাম ‘মাদার’। ১২ হাজার বর্গফুট জায়গাজুড়ে এই জাদুঘর তৈরি করা হচ্ছে মাদাম তুসোর মোমের জাদুঘরের আদলে। জানা গেছে, আগামী নভেম্বর মাসে এই জাদুঘর খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এখানে থাকবে ভারতের বিশিষ্টজনদের মোমের মূর্তি।