কলকাতার সঙ্গে কানাডাতেও 'শিকারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকারি ছবির দৃশ্য
শিকারি ছবির দৃশ্য

‘শিকারি’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল গত ঈদে। ১২ আগস্ট শুক্রবার কলকাতা জুড়ে ছবিটির মুক্তি পাওয়ার কথা আছে। নতুন খবর হলো কলকাতার সঙ্গে একই দিন কানাডাতেও মুক্তি পাচ্ছে ‘শিকারি’। 

ছবিটির বাংলাদেশি প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, কানাডার টরন্টোর ‘এগলিন্টন টাউন সেন্টার’-এর সিনেপ্লেক্সে ১২ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি । আজ থেকে (১০ আগস্ট) সিনেপ্লেক্সের ওয়েবসাইটে ছবিটির শো-টাইম এবং অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ১২ আগস্ট ​‘শিকারি’র তিনটি শো হবে ৩টা ১৫, ৬টা ২৫ ও ৯টা ৪০ মিনিটে।

শিকারি ছবির দৃশ্য
শিকারি ছবির দৃশ্য

এর আগে বাংলাদেশের ‘অস্তিত্ব’ ছবিটি ওই সিনেপ্লেক্সে মুক্তি পায়।
‘শিকারি’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের জাকির হোসেন ও কলকাতার জয়দীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান, সুপ্রিয় দত্ত প্রমুখ।
‘শিকারি’ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।