কলকাতায় উত্তম ফিল্ম সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানায়ক উত্তম কুমারের ৩০তম প্রয়াণ দিবস ছিল গতকাল রোববার। এ উপলক্ষে কলকাতার তপন থিয়েটারে শিল্পী সংসদ আয়োজিত অনুষ্ঠানে ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় মহানায়ক উত্তম কুমারের নামে একটি ফিল্ম সিটি নির্মাণের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, গত ৩০ বছর মহানায়ককে যোগ্য সম্মান দেওয়া হয়নি। একই সঙ্গে তিনি এ ঘোষণাও দেন, এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের ফিল্ম ডিভিশন উত্তম কুমারের ২৫টি দুষ্প্রাপ্য ছবি ডিজিটাল প্রিন্ট করে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে। মমতা বলেছেন, উত্তম কুমারের কোনো বিকল্প হয় না। তিনি উত্তমই।মমতা আরও বলেন, ‘এর আগে অবশ্য কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট হলেও আমরা সেই ইনস্টিটিউটকে ফিল্ম সিটিতে রূপান্তর করার উদ্যোগ নিয়েছি। এ ছাড়া প্রখ্যাত পরিচালক তপন সিনহার নামে হাসপাতাল, সত্যজিৎ রায়ের নামে স্টেডিয়াম, ঋত্বিক ঘটকের নামে নার্সিং কলেজ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এ ছাড়া মহানায়কের নামে টালিগঞ্জ পাতালরেলের নামকরণ করা হয়েছে। কলকাতা পৌর করপোরেশনও উত্তম স্মৃতি সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নিয়েছে।