কলকাতায় উত্তম মঞ্চ ও আর্কাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানায়ক উত্তম কুমারের নামে সর্বাধুনিক মিলনায়তন বা মঞ্চ এবং মহানায়কের স্মৃতি রক্ষার জন্য একটি স্মৃতিরক্ষণ কেন্দ্রসহ আর্কাইভ নির্মাণের কাজ শিগগিরই শুরু করছে কলকাতা পুরসভা। গত বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চকে দুই কোটি ৪৬ লাখ রুপির বিনিময়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে নেয় কলকাতা পুরসভা। এখানেই নতুন করে গড়া হবে উত্তম মঞ্চ, উত্তম স্মৃতিরক্ষা কেন্দ্রসহ উত্তম আর্কাইভ। কলকাতার মেয়র শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, ‘এতদিন এই প্রয়াত শিল্পী যোগ্য সম্মান পাননি। এবার কলকাতা পুরসভা তাঁকে যথাযথ সম্মান জানাবে।’