কলকাতায় উত্তম সংগ্রহশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার সন্ধ্যায় মহানায়ক উত্তমকুমারের নামে একটি সংগ্রহশালার উদ্বোধন করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মহানায়ক উত্তমকুমার পাতালরেল স্টেশনের এই সংগ্রহশালায় রয়েছে উত্তমকুমার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের নানা আলোকচিত্র। উত্তমকুমার তাঁর চলচ্চিত্র-জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন টালিগঞ্জের ছবিপাড়ায়। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, তাঁর সেই স্মৃতির প্রতি সম্মান জানিয়ে টালিগঞ্জের পাতালরেল স্টেশনে (বর্তমান মহানায়ক উত্তমকুমার পাতালরেল স্টেশন) গড়া হয়েছে এই সংগ্রহশালা।