কলকাতায় উদযাপন করা হচ্ছে মহানায়কের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানায়ক উত্তম কুমারের ৮৫তম জন্মদিন পালন করা হচ্ছে আজ শনিবার। দিনটিকে স্মরণ করে আজ কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। সকালে কলকাতার টালিগঞ্জের ছবিপাড়ার কাছে উত্তম-মূর্তিতে মাল্যদান করেন কলকাতার চলচ্চিত্র তারকা ও কলাকুশলীসহ বিশিষ্টজনেরা।দুপুরে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে মহানায়কের প্রতিকৃতিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রীসহ কলকাতার বিশিষ্টজনেরা। সন্ধ্যায় মহানায়ক স্মরণে শিল্পী সংসদ রবীন্দ্রসদনে আয়োজন করেছে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট শিল্পী ও তারকাসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা অংশ নেবেন। শুক্রবার থেকে কলকাতার উত্তম কাননে (সাবেক লেডিস পার্ক) শুরু হয়েছে চার দিনের মহানায়ক স্মরণ উত্সব। ৫৩ বছর বয়সে ১৯৮০ সালের ২৪ জুলাই প্রয়াত হন মহানায়ক।