কলকাতায় কবি প্রণাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে কলকাতার অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটস’ গত বুধবার সন্ধ্যায় বিড়লা সভাঘরে আয়োজন করে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, অভিরূপ গুহঠাকুরতা, শ্রাবন্তী মজুমদার, চন্দ্রাবলী, শাশ্বতী সেনগুপ্ত এবং বাংলাদেশের শিল্পী সমরজিৎ রায়। এদিকে ভাবনা রেকর্ডস এদিন ঘোষণা করেছে, শিল্পী সমরজিৎ রায় ও শাশ্বতী সেনগুপ্তের দ্বৈত কণ্ঠে গাওয়া রাগভিত্তিক রবীন্দ্রসংগীতের একটি বিশেষ অ্যালবাম রবি রঞ্জনী প্রকাশিত হবে আগামী সপ্তাহে।