কলকাতায় কাল 'প্রথম পার্থ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম পার্থ নাটকের দৃশ্য
প্রথম পার্থ নাটকের দৃশ্য

আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর নাটক প্রথম পার্থ মঞ্চে এসেছে ১৪ ফেব্রুয়ারি। কাল রোববার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হবে কলকাতা ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যালে। রাজারহাটের বায়োস্কোপ হলে এই উৎসব আয়োজন করেছে সেরিক অ্যান্ড সাইলেন্স। ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই উৎসব। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
প্রথম পার্থ নাটকের নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। অভিনয় করেছেন আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল থেকে উত্তীর্ণ বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা। আবহ সংগীত করেছেন পার্থ বড়ুয়া।