কলকাতায় কিশোর পার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত সংগীতব্যক্তিত্ব কিশোর কুমারের ৮২তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। এবার এ দিনটি কলকাতায় বেশ সাড়ম্বরে উদ্যাপন করা হয়। টালিগঞ্জের ছবিপাড়ায় কিশোর কুমারের নামে একটি পার্ক উদ্বোধন করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। পার্কটি সাজানো হয়েছে কিশোর কুমারের ব্যবহার করা নানা বাদ্যযন্ত্র দিয়ে। এখানে শিল্পী ও কলাকুশলীদের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে ছোট ছোট ছাউনি। রয়েছে ফুলের বাগান। স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাসের উদ্যোগে তৈরি হয়েছে পার্কটি। এদিকে বুধবার সন্ধ্যায় মধ্য প্রদেশের রাজধানী ভূপালে কিশোর কুমার স্মরণে সংগীতানুষ্ঠানের আয়োজন করে সম্রাট সংগীত সাধনা সমিতি।