কলকাতায় চলচ্চিত্র শিক্ষণকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো একটি ছবি তৈরি করার মতো সম্পূর্ণ পরিকাঠামো কলকাতায় নেই। ফলে শুটিংয়ের পর নির্মাতাদের ছুটতে হয় মুম্বাই কিংবা চেন্নাইয়ে। এবার সেই সমস্যা সমাধানের জন্য এসেছেন বলিউডের পরিচালক সুভাষ ঘাই। তিনি কলকাতা শহরের উপকণ্ঠ রাজারহাটে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন চলচ্চিত্র শিক্ষণকেন্দ্র। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন হিডকোর কাছে চেয়েছেন এই প্রতিষ্ঠান গড়ার জন্য ২০ একর জমি। এই শিক্ষণকেন্দ্র গড়া হলে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সাউন্ড রেকর্ডিং ও ডিজাইন, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্যসহ সব ধরনের কাজ করা সহজ হবে।