কলকাতায় জাপানি বধূ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় প্রদর্শিত হলো বাংলাদেশের পরিচালক তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র জাপানি বধূ। গত মঙ্গলবার কলকাতার আইজেনস্টাইন সিনে ক্লাবের সহযোগিতায় গোর্কি সদনে ছবিটি প্রদর্শিত হয়। এর আগে গত ২৬ মে এখানে প্রদর্শিত হয়েছিল তানভীর মোকাম্মেলের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ১৯৭১। জাপানি বধূ প্রদর্শনের আগে পরিচালক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ভারতে জাপানি বধূর প্রথম প্রদর্শনী হলো আমার প্রিয় শহর এই কলকাতায়।