কলকাতায় তানভীর মোকাম্মেলের পাঁচটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় তানভীর মোকাম্মেল পরিচালিত পাঁচটি ছবির প্রদর্শনী হবে। নন্দনে ‘দি ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল অব ইস্টার্ন ইন্ডিয়া’ শুরু হচ্ছে ২৩ জুন। চলবে ২৭ জুন পর্যন্ত। এই উৎসবে দেখানো হবে পার্বত্য চট্টগ্রামের ওপর তানভীর মোকাম্মেলের প্রামাণ্য চলচ্চিত্র কর্ণফুলীর কান্না ।
এদিকে তানভীর মোকাম্মেলের লালন, লালসালু, রাবেয়া ও জীবনঢুলী ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতার সল্টলেক ফিল্ম সোসাইটি। এই ছবিগুলোর প্রদর্শনী হবে ৫ ও ৬ জুলাই।