কলকাতায় তারেক মাসুদ ও তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাম্প্রতিক চলচ্চিত্র নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হলো শুক্রবার কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কবি জননী সারদা মিলনায়তনে। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। সেমিনারের বিষয় ছিল ‘বাংলাদেশের সাম্প্রতিক চলচ্চিত্র: সময়, বাস্তবতা এবং তানভীর মোকাম্মেলের ছবি’। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত চিত্রপরিচালক তারেক মাসুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেমিনারে মূল আলোচক ছিলেন চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। উপস্থিত ছিলেন সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের প্রধান অধ্যাপক চিত্ত মণ্ডল, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সুশ্রাত দাসসহ আরও অনেকে।এদিকে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এতে তারেক মাসুদের মাটির ময়না, মুক্তির গান ও অন্তর্যাত্রা এবং তানভীর মোকাম্মেলের লাল সালু ও চিত্রা নদীর পারে ছবিগুলো দেখানো হবে। আর এই উৎসব আয়োজন করেছে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ও কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।