কলকাতায় দেবাশীষের থিয়েটার পোস্টার প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৮ সাল থেকে দেশ-বিদেশের নাটকের পোস্টার সংগ্রহ করছেন দেবাশীষ ঘোষ। পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যকলা বিভাগে। কাল সোমবার থেকে কলকাতার গগনেন্দ্র গ্যালারিতে দেবাশীষের সংগ্রহ করা ২১টি দেশের প্রায় ২০০টি নাটকের পোস্টার নিয়ে শুরু হচ্ছে প্রদর্শনী। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর এই আন্তর্জাতিক থিয়েটারের পোস্টার প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতার নাটকের দল সংলাপ। দেবাশীষ বিভিন্ন নাটকের দলের হয়ে নির্দেশনার কাজ করছেন। এরই মধ্যে তিনি ঢাকা পদাতিকের কথা ’৭১, নাট্যধারার এবং অশ্বমেধ যজ্ঞ ও নটরণের অমাবস্যার কারা নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন।